Latest post slider

লেটেস্ট পোস্ট লোড হচ্ছে...

"অপেক্ষার প্রহর"



অপেক্ষার প্রহর
"অনির্বাণ"

অপেক্ষার প্রহর
কখনো মধুর কখনো বা বেদনা বিধুর।
অপেক্ষায় থাকি নানা কারণে,
বারংবার ভাঙ্গে গড়ে অপেক্ষার বারনে।
সবার মত আমিও থাকি আশায়,
জীবন কেটে যায় অপেক্ষায়। 

সত্যি বলছি প্রতিটি মানুষ থাকে অপেক্ষায়।

কারও অপেক্ষা এক মুঠো ভাত, 
কেউবা চায়, সিন্দুক তালাতে 
কুঠারের আঘাত।

কারও অপেক্ষা মুক্ত বিহঙ্গ, মুক্তিরই দ্বার।

কেউ অপেক্ষায় দৈহিক চাহিদায়, 
কারও অপেক্ষা অধরা বিলাসিতা,
কেউ অপেক্ষায় পেয়ে হারানোর মায়ায়।

অচেনা শহর, গুনছে সবাই অপেক্ষার প্রহর।
 
কারো চাওয়া নতুন জনমের 
কেউ অপেক্ষায় প্রিয়জনের। 
আবার কারো অপেক্ষা সুদিনের।
অপেক্ষার নানা ধরন, 
ধরন ভেদে হৃদয়ে রক্তক্ষরণ। 

কেউ-বা অপেক্ষায় স্মৃতির স্মরণে,
আমি অপেক্ষায় মিথ্যা আশায়_ 
উদ্দেশ্যহীন অজানা এক বিনা কারণে।

Post a Comment

0 Comments