Top For You

Butterfly Park in Kuala Lumpur, Malaysia. প্রজাপতির আসর।

আপনারা যারা প্রজাপতিকে খুব ভালোবাসেন। ভালোবাসেন প্রকৃতি, ভালোবাসেন গোছালো একটি সবুজ পরিবেশ। তাহলে অবশ্যই মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাটারফ্লাই পার্ক অর্থাৎ প্রজাপতির আসর ঘুরে আসতে পারেন। 

আপনার পছন্দের তালিকায় যদি প্রজাপতি থাকে এবং আপনি যদি প্রজাপতিকে খুব বেশি ভালোবাসেন। তাহলে আপনার ভ্রমণ তালিকার শীর্ষে থাকা উচিত এই পার্ক টি। 

কেননা অপরূপ সৌন্দর্যে ঘেরা প্রকৃতির মাঝে প্রায় ৬০০০ এর বেশি সুন্দর সুন্দর প্রজাপতি রয়েছে। এই পার্ক টির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত প্রজাপতি প্রকৃতির মাঝে স্বাধীনভাবে উড়ে বেড়াতে পারে। কেননা কৃত্রিমভাবে নকশা করা বিভিন্ন ধরনের উদ্ভিদে গড়া প্রকৃতির ঠিক উপর দিয়ে নেট বা জাল দিয়ে ছাউনি দেওয়া আছে।

সবচেয়ে বড় অবাক করা তথ্য হচ্ছে এটি বিশ্বের বৃহত্তম প্রজাপতি উদ্যান যা ৮০০০০ বর্গফুটেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। সুনির্দিষ্ট চিন্তাধারা দিয়ে প্রকৃতির বৈশিষ্ট্যকে বিভিন্ন প্রজাতির গাছ গুল্ম ও বিলুপ্তপ্রায় বিভিন্ন ধরনের বিদেশি উদ্ভিদ দিয়ে মানুষের বা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সুন্দর করে সাজানো হয়েছে অভ্যন্তরীণ প্রাকৃতিক পরিবেশ ও তার গঠন প্রণালীকে। 
যেখানে রয়েছে পানির স্রোতধারা এবং ছোট ছোট পুকুর যেখানে কৈ মাছ মিঠা পানির কচ্ছপ সহ এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির অভ্যন্তরে জীবন্ত পোকামাকড় এর অবাদ বিচরণ। 

এছাড়াও আছে নানা প্রজাতির রঙ্গিন ছোট ও মাঝারি মাছের একুইরিয়াম। 

এই পার্কটি নিয়ে আরেকটি মজার তথ্য হচ্ছে বাটারফ্লাই পারটি ডিসকভারি চ্যানেলে প্রদর্শিত হয় এবং বিশ্বজুড়ে প্রায় ২০০ মিলিয়নেরও বেশি দর্শকের কাছে সম্প্রচারিত হয়েছে।
এমনকি যেখানে বলা হয়েছে বিশ্বের সমস্ত প্রজাপতি পার্কের মধ্যে এই পার্কটির কোন পার্কের সঙ্গে তুলনা হয় না। সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের এবং বিশ্বের অন্যতম সৌন্দর্যের অধিকারী অনেক প্রজাপতির সময় এই বাটারফ্লাই পার্ক।

তাহলে আপনাকে বুঝতে হবে এই উক্তির মাধ্যমে কতটা গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষ এই বাগানটিকে সবুজ গাছপালা, হেঁটে চলার জন্য কাঠের পথ, পাশে জলের ফোড়া দিয়ে সুন্দরভাবে সজ্জিত করেছে।
পার্কটির ভিতরে প্রচুর সবুজ গাছপালা ও গুল্ম দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হয় এই বনজগৎ প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। প্রজাপতিদের নিরাপদ ও প্রাকৃতিক আবাসস্থল গড়ার জন্যই এই পার্কটি ১৫ হাজারেরও বেশি গাছপালা দিয়ে গড়া হয়েছে।

ভ্রমণ পিপাশুদের জন্য কিছু তথ্যঃ 
পার্কটি প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.৩০ টা পর্যন্ত খোলা থাকে।

টিকেট বা প্রবেশ মূল্যঃ 
মালয়েশিয়ান নাগরিকদের জন্য,
প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ১৮ রিঙ্গিত এবং শিশুদের জন্য ৮ রিংগিত।
দুইজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন অপ্রাপ্তবয়স্ক দের জন্য টিকিট ফি ৫০ রিঙ্গিত।
বিঃ দ্রঃ সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে আইডেন্টিফিকেশনের জন্য মালয়েশিয়ান সিটিজেন কিনা তা যাচাই করার পর্যাপ্ত ডকুমেন্টস থাকতে হব।

অন্য দেশ বা বিদেশি সিটিজেনদের জন্য,
বিদেশি বা অন্য দেশীয় সিটিজেনদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের এডমিশন ফি ৩০ রিংগিত এবং ২ থেকে ১১ বছরের বয়স যাদের তাদের ১৮ রিংগিত।

বিঃদ্রঃ
( সময়ের সাথে সাথে এটি পরিবর্তন হতে পারে আপনি সর্বশেষ আপডেট পেতে একদম নিচে দেওয়া তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন)

কিছু সতর্কতাঃ 
এখানে কোন ধরনের স্টিক বা সেলফি স্টিক ব্যবহার করা নিষেধ।

বিভিন্ন চলার পথে প্রজাপতি বসে থাকে তাই চলাচলের ক্ষেত্রে খুব সজাগ দৃষ্টি রাখতে হয় যেন কোন প্রজাপতি প্রায় পৃষ্ঠা না হয়।

প্রজাপতি উড়তে উড়তে আপনার গায়ে এসেও বুঝতে পারে এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যদিও আপনার এটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনাকে আলদো করে আবার উড়িয়ে দিতে হবে।

এখানে আসলে অন্যান্য সুবিধাঃ
শুধুমাত্র যে আপনি এখানে আসলে বাটারফ্লাই পার্কটি ভ্রমণ করতে পারবেন এমনটি না। এর পাশাপাশি রয়েছে প্যারদানা বোটানিক্যাল গার্ডেন এবং অসম্ভব সুন্দর একটি বার্ড পার্ক।

প্যারদানা বোটানিক্যাল গার্ডেন এর ভিতরেও রয়েছে বিভিন্ন ধরনের বাগান অর্কিড গার্ডেন সহ নানা প্রজাতির আলাদা আলাদা বাগান।
লেক গার্ডেন বা বোটানিক্যাল গার্ডেন প্রায় ৯২ হেক্টর জুড়ে বিস্তৃত সবুজ আর সতেজ গাছ পালায় ভরা একটি জগিং পার্ক বা পাবলিক পার্ক। যেখানে প্রতিদিন শত শত মানুষের সকাল বেলা বিকেল আনাগোনা। প্রায় প্রতিদিনই চলে এখানে পারিবারিক পিকনিক। একটু অবসর সময় অতিবাহিত করার জন্য শত শত মানুষ ছুটে আসে এখানে।

কুয়ালালামপুর বার্ডপার্ক অনেক জনপ্রিয় একটি স্থান, যেখানে কুয়ালালামপুর বার্ডপার্কে  ২০০ প্রজাতির- প্রায় তিন হাজারেরও বেশি পাখি রয়েছে। এখানেও আপনি ঘুরে দেখতে পারবেন নানা ধরনের নানা প্রজাতির পাখি এবং তাদের বৈশিষ্ট্য।

শুধু তাই নয় এর পাশাপাশি আপনি ঘুরে আসতে পারবেন  বুকিটবিন্তাং শপিংমল, সানওয়ে শপিংমল এবং শহরের কাছাকাছি অনেক বিনোদন কেন্দ্র। এর পাশাপাশি আপনার দেশীয় ফুট এবং বিভিন্ন ধরনের খাদ্যের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ।



নির্দেশনাঃ
আপনি ইচ্ছে করলেই কুয়ালালামপুর এর একদম প্রাণকেন্দ্র থেকে একটি ট্যাক্সি বা GRAB বুকিং এ ২৫ থেকে ৩০ রিঙ্গিতে মাত্র ৩০/৪০ মিনিট সময়ের মধ্যেই আপনি বাটারফ্লাই পার্কে আসতে পারবেন। 

শহরের বিভিন্ন পয়েন্ট থেকে কিছু কম বেশি হতে পারে। যদি একদম সেন্টার থেকে আপনি আসেন বাটারফ্লাই পার্ক ১৭ কিলোমিটার দীর্ঘ হতে পারে।

ঠিকানাঃ 
Kuala Lumpur Butterfly Park,
Jalan Cenderasari,
Taman botani perdana,
Kuala Lumpur,
50480 Malaysia.

আপনি ইচ্ছে করলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেনঃ
Tel: 010-2646957
(General line)
Email: infoklbutterflypark@gmail.com

আপনি আরো বেশি তথ্য জানতে চাইলে প্রজাপতি পার্কের সর্বশেষ আপডেট তথ্য জানতে হলে ভিজিট করুনঃ 
http://www.klbutterflypark.com
আমি আশা করছি সর্বশেষ আপডেট সহ আপনার কাঙ্খিত তথ্য পেয়ে যাবেন।



Post a Comment

0 Comments