Top For You

আমি সেই প্রবাসী। Ami shey probashi.

                 
      Note: Image created by Ai

        আমি সেই প্রবাসী 
      "আব্দুল্লাহ আল মামুন"

আমি সেই প্রবাসী____
আমি যে লোভী মিথ্যুক স্বার্থপর, 
শত বারনেও 
               উচ্চ বিলাসী মন আমার 
নীরবেই সেদিন ছেড়েছিল ঘর। 

চোখের কোণে সহস্র স্বপ্নের জল
আমার ভুলে প্রায়শ্চিত্ত আমি।
প্রবাস জীবন আমার, 
আমারই কৃতকর্মের ফলাফল। 

ঘড়ির কাঁটা বাঁধা জীবনেই,
বাউন্ডুলে ছেলেটি আজ বড় শান্ত। 
ঘুম জাগে না মা আর,
       বাবা আজ বড়ই নিশ্চিন্ত।
নালিশ শালিস বিচার বৈঠক আর নেই। 

                 ইট পাথরেই কষ্ট আঁকি, মনকোণে___ 
মেঘ ছাড়া বহে কালবৈশাখী ঝড়। 
নিশি জাগা হৃদয় নীরব ক্রন্দন, 
                ঘুমহীন শত রজনী হয়ে যায় ভোর। 
________জীবন্ত লাশে প্রান খুঁজি একা গোপনে। 

আজ_____
নিস্তব্ধ রাত একা নির্জনে
আকাশ পানে চেয়ে চেয়ে ভাবি।
বারবার ভেসে আসছে____
ছিন্ন শাড়ি ছেড়া পাঞ্জাবির ছবি।

কত না করেছি অভিযোগ 
                   না পাওয়ার মিছে অভিমান।
শিখিনি জীবনের যোগ-বিয়োগ,
বুঝিনি সুখ নদী কতটা ছিল বেগবান। 

দূর প্রবাসে পাইনি কিছু আমি 
জেনেছি আত্মত্যাগের স্মৃতি মাখা দিন
কি করে শুধিবো বল?
অশোধীত রয়ে গেল জমে থাকা ঋণ। 

অনেক কিছুই শিখেছি, ঠেকেছি বারংবার
চূড়ান্ত সত্য
          নিষ্ঠুর পৃথিবীর নির্মম বাস্তবতা
কন্ঠ দুর্বল আজ শরীরটাও রুগ্নতে ভাঁজ।
ভাগ্যটা বড় ক্লান্ত__ 
সঙ্গ দিতে চায় না আর।

(অসমাপ্ত)

Post a Comment

0 Comments