Top For You

প্যারদানা বোটানিক্যাল গার্ডেন্স এর ভ্রমন গাইড ও প্রয়োজনীয় কিছু তথ্য।

Thumbnail
লামান প্যারদানা ক্যানোপী

প্যারদানা বোটানিক্যাল গার্ডেন্স যেহেতু পাবলিক পার্ক বা অপেন পার্ক তাই এর প্রবেশ পথ ছোট বড় অনেক গুলো রয়েছে। তবে দুই পাশে দুটি প্রধান ফটকে সিকিউরিটি দারা নিয়ন্ত্রিত। বোটানিক্যাল গার্ডেনের সিকিউরিটি সাধারণত গার্ডেনস এর বিধি-নিষেধ অবজার্ভ করে। এছাড়া সকল পথ দিয়ে পর্যটক অনায়াসে যাতায়াত এর জন্য উন্মুক্ত আছে। প্রধান প্রবেশপথের অনতি দূরেই একটি বড় মূল ফটক রয়েছে সেই দিক দিয়েই সাধারণত অধিক মানুষের আনাগোনা হয়ে থাকে। এর বিশেষ কারণ হচ্ছে এই ফটোকের সামনে কিছু ফাঁকা জায়গা রয়েছে যেখানে পেইড করে গাড়ি পার্কিং করা যায়। যারা সাধারণত নিজস্ব গাড়ি নিয়ে আসেন, তারা পার্কিং লটে গাড়ি পার্ক করে এই পথ দিয়েই প্রবেশ করেন।বড় এই মূল প্রবেশপথে একটি নির্দেশনা দেওয়া রয়েছে সেখান থেকে অনায়াসে আপনি আপনার ভ্রমণকে সহজতর করতে পারেন।

এই পথ ধরে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করলে শুরুতেই হাতের বামে বিশাল ফাঁকা জায়গা যেখানে সবুজ ঘাসের উপরে বসে আপনার অবসর সময় কাটাতে পারেন। এমনকি এখানে অনেকেই স্বপরিবারে এসে ছোট করে পিকনিকের আয়োজন করে থাকে।

Right Image

বিঃদ্রঃ ছবিটি কারন বসত অন্যত্র থেকে ক্যাপচার করা হয়েছে।

ঠিক রাস্তার ডান পাশেই রয়েছে হিবিস্কাস গার্ডেন। যেখানে রয়েছে অসম্ভব সুন্দর প্রকৃতির গোছালো একটি পরিবেশ। ঠিক মাঝখানে লোহার পাইপ ও লোহার বার দিয়ে তৈরি করা আছে সুন্দর ফাংশনাল স্টেজ। এখানে মূলত বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা এসে মিনি প্রোগ্রাম করে থাকেন এবং এখানে থাকা বিভিন্ন উদ্ভিদের বিষয়ে জানা ও বর্ণনার ছোট আকারে সেমিনার করে থাকেন। যা থেকে শিক্ষার্থীদের উদ্ভিদ বিষয়ে অনেক বাস্তব সম্মত জ্ঞান অর্জন করতে পারে। এর পাশ দিয়েই ছোট-বড় গুল্ম জাতীয় নানা ধরনের উদ্ভিদ রয়েছে। প্রকৃতির মাঝে দিয়ে রয়েছে একটি কাঠের ব্রিজ, ব্রিজের শেষ প্রান্তে রয়েছে বিশ্রামের জন্য ছাউনি সহ পাঠাতন। যেখানে যেকোনো শিক্ষার্থী বা পর্যটক বিশ্রাম নিতে পারেন। হিবিস্কাস হাজারো প্রজাতির ফুলের গাছ___রয়েছে আমাদের এই ধরাতে। এর ভিতরে কিছু কিছু বিরল ও সচরাচর চোখে পড়ে না, এমন জবা ফুলের বা হিবিস্কাস ফুলের গাছ এই বাগানে সংরক্ষণ করা হয়েছে।

Left Image
Child Adventure Park in Perdana Botanical Garden

কিছুদূর সামনে গেলেই রাস্তার মাঝামাঝিতে পড়বে একটি পানির ফোয়ারা যা দেখতে অসাধারণ এবং গার্ডেন্সকে অন্যরকম সৌন্দর্যে রুপায়িত করেছে। তার পর ২/৩ মিটার সামনে হাতের বামে পড়বে শিশুদের জন্য উন্মুক্ত পার্ক বা শিশুদের জন্য এডভেঞ্চার পার্ক।  সেখানে রয়েছে ঘূর্ণায়মান চোরকি, ব্যালেন্স টুল, এবং খেলা ছলে শিশুদের এক্সারসাইজ করার জন্য রয়েছে বিভিন্ন ধরনের এডভেঞ্চার মূলক স্থাপনা। এখানে মূলত বিভিন্ন পর্যটক অথবা স্থানীয় লোকজন ছুটির দিনে স্বপরিবারে ঘুরতে আসেন যেন শিশুরা স্বাচ্ছন্দে তাদের খেলাধুলা করতে পারে।

Sunkin Garden in Perdana Botanical


অ্যাডভেঞ্চার পার্কের  ঠিক পাশাপাশি রাস্তার অপোজিটে রয়েছে সানকিন গার্ডেন। এটিও পারদানা গার্ডেনের একটি অন্যতম সৌন্দর্যের বহিঃপ্রকাশ। প্যারদানা গার্ডেন্সকে একটি আধুনিক ও ইউরোপীয় স্টাইলে দেখানোর জন্যই এই সানকিন গার্ডেনের নকশা করা হয়। সানকিং গার্ডেন্স মূলত একটি বৃত্তাকার এবং ধাপে ধাপে নিচের দিকে নেমে যাওয়া বাগান।  যার বিভিন্ন অংশে রয়েছে নানা ধরনের রঙিন পাতার গাছ। পাশাপাশি রয়েছে সবুজের ছোট ছোট গুল্ম প্রকৃতির গাছ।

মূলত ইউরোপীয় ক্লাসিক্যাল গার্ডেনের স্টাইলে তৈরি করা হয়েছে যেখানে পর্যটকদের মন আকর্ষণ ছিল প্রধান উদ্দেশ্য। বিশেষ করে ফটোগ্রাফারদের জন্য খুব প্রিয় একটি জায়গা। সিঁড়ি দিয়ে নেমে আসার সময় চারপাশের সুন্দর বিন্যাস্ত লেন্সক্যাব এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। পরপর পাশাপাশি বৃত্তের পড়তে পড়তে সাজানো আছে বিভিন্ন রঙের পাতার গাছ। যা কাচি দিয়ে ছাটাই করে সুন্দর রূপ দেওয়া হয়েছে। সম্পূর্ণ একটি বৃত্তাকার সানকিন গার্ডেনের একদম কেন্দ্র বিন্দুতে রয়েছে জলের ফোয়ারা, যা সানকিন গার্ডেনকে এক অনন্য সৌন্দর্যে নিয়ে গিয়েছে। সানকিন গার্ডেনের শেষ বৃত্ত হিসেবে রাখা হয়েছে কংক্রিটের তৈরি রাস্তা।  যা গোলাকার হয়ে সানকিন গার্ডেন কে পরিবেষ্টিত করে রেখেছে। এবং এই রাস্তার উপরে দুপাশ থেকে সবুজ লতাপাতা দিয়ে এমন ভাবে ছাউনি করা হয়েছে, যেন দেখে মনে হয় কোন বনের ভিতরে লতায় বেষ্টিত রাস্তা দিয়ে হেঁটে চলছি।

এরপর__

প্রধান রাস্তা দিয়ে হেঁটে চলতে গেলে ক্যানোপীর পূর্বেই বাম পাশে পড়বে অপূর্ব সুন্দর একটি ঝর্ণা। যা একদম উপর থেকে বেয়ে এসে অঝোর ধারায় ঝরছে। এটি মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। পর্যটকদের আকর্ষণ করার জন্য এই ঝর্ণা অনবরত চালু থাকে। তবে কখনো কখনো কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। কেননা এটি কৃত্রিমভাবে তৈরি করা সবসময়ই ইচ্ছা করলেও পানির জলধারা অব্যাহত রাখা সম্ভব হয় না।

ঝরনার ঠিক ডান পাশেই আপনি পেয়ে যাবেন ফ্রেশ হবার জন্য একটি আধুনিক সৌচাগার এবং অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করা সীমিত আকারের ক্যান্টিন। যেখান থেকে আপনি কিছু অর্থের বিনিময়ে পানি জাতীয় খাবার সংগ্রহ করতে পারেন। এছাড়াও এখানে নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে। 

Right Image

পুকো কুনো (Pokok Kuno) বা পুরনো গাছ

 প্রধান রাস্তা ধরে আর একটু সামনে গেলেই হাতের ডান পাশে একটি খালের উপর দিয়ে ব্রিজ দেখা যাবে। এই  ব্রীজটি পার হলেই আপনি দেখতে পারবেন পুকো কুনো(Pokok Kuno) বা মালয়েশিয়ান ভাষায় পুরনো গাছ।

এটি মূলত ১৮৮৮ সালে প্রদানা পার্ক প্রতিষ্ঠিত হওয়ার সময় দুর্লভ প্রজাতির গাছ হিসেবে লাগানো হয়। যা এখন প্রায় শতবর্ষে প্রাচীন বৃক্ষের পরিণত হয়েছে। এই গাছ মূলত শহরে সচরাচর দেখা যায় না ব্রিটিশ আমলে গাছগুলো লেন্স ক্যাপিং এর অংশ ছিল। বিশেষ করে ব্রাজিলিয়ান নাট ট্রি (Brazilian Nut Tree) পাশেই ব্যাম্বো হাউস গুলো পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। অন্যান্য জায়গায় এর দৈহিক গড়ন বৃহদায়তন হলেও পুকো কুনো (Pokok Kuno) এখানে এমনভাবে সযত্নে রাখা হয়েছে দেখতে অনেকটা ছোট এবং অসম্ভব সুন্দর দেখাচ্ছে।

Bembo House in Perdana Botanical Garden

এই এরিয়ার ভেতরে রয়েছে ব্যাম্বু প্লে হাউজ। এটি পর্দা বোটানিক্যাল গার্ডেনের অনন্য স্থাপত্য। এখানে অনেকগুলো উঁচু প্লাটফর্ম বা মাচা আছে। যা ভিন্ন ভিন্ন উচ্চতায় অবস্থিত। এই ঘরগুলো অনেকটা গাছের ঘরের বা ট্রি হাউজ এর মত। আপনি গভীর ভাবে লক্ষ্য করলে গাছের লতাপাতার মত এক প্রাকৃতিক অনুভূতি পাবেন। এটি মূলত বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে এবং শিশুদের জন্য খেলার উপযোগী করে নকশা করা হয়েছে।

চারপাশে প্রকৃতির খোলামেলা পরিবেশ এখানে সব বয়সের মানুষ বসে আরাম করতে খুব পছন্দ করেন। বাম্বু হাউজটি প্যারদানা বোটানিক্যাল গার্ডেনে লেকের একদম কিনারায় এমন ভাবে অবস্থিত যে, এখান থেকে বাগানের শান্ত পরিবেশ এবং দূরের শহরের উঁচু ভুবনগুলো এক অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। আধুনিক জীবনের ইট পাথরের চার দেয়ালের মাঝখান থেকে যখন মানুষ প্রকৃতির মাঝে আসেন। তখন এই বাঁশের তৈরি ঘরগুলো বা মাচা গুলো দেখে খুব আন্দোলিত হয় এবং এখানে বসে বিশ্রাম করেন, ফটো সেশন করেন এবং বাচ্চারা এই বাঁশের মাচাতে সিঁড়ি দিয়ে উঠে খেলা করতে পারে। একটি থেকে আরেকটি মাচাতে যাওয়ার একটি ঘর থেকে আরেকটি ঘরে যাওয়ার সুন্দর সিঁড়ি তৈরি করা আছে। এই ব্যাম্বো হাউজে সম্পূর্ণ তৈরি করা হয়েছে বাঁশের উপাদান দিয়ে। বাঁশের পাঠাতন, বাসের সিঁড়ি, বাঁশের খুঁটি, এবং বাঁশের চিলতি বা আমরা বাংলাতে যেটাকে বলি বাঁশের তেঁওয়াল দিয়ে তৈরি করা হয়েছে।

Left Image
Lake Bridge

এখান থেকে আপনি ইচ্ছে করলেই ডান পাশের আরেকটি ব্রিজ যেটা খালের উপর দিয়ে পার হয়ে প্যারদানা গার্ডেনের যে লেক আছে সেই লেকের পার ধরে প্রকৃতির মাঝে হেঁটে হেঁটে ঘুরে আসতে পারেন। যদি আপনি ব্যাম্বো হাউজ থেকে বাম পাশে যে ব্রিজ দিয়ে আপনি প্রবেশ করেছেন, সেই পথ ধরেই বেরিয়ে আসেন এবং সামনের দিকে চলতে থাকেন, সে ক্ষেত্রে আপনার একদম সামনেই পড়বে লামান পারদানা কেনোপি। 

Laman Perdana Kenopi

প্যারদানা বোটানিক্যাল গার্ডেন এর স্থাপত্যের ভেতরে অন্যতম সৌন্দর্যের নিদর্শন হচ্ছে লামান প্যারদানা ক্যানোপী। সংক্ষেপে যাকে ক্যানোপী বলেই সবাই চেনে। প্যারদানা গার্ডেন্স এর অভ্যন্তরে একদম কেন্দ্রবিন্দুতে এটি মূলত উন্মুক্ত প্লাজা বা ছাতা হিসেবে ব্যবহৃত হয়। যেখানে বিভিন্ন অনুষ্ঠান বা সামাজিক সমাবেশ আয়োজন করা হয়। এছাড়াও দর্শনার্থীদের জন্য এটি একটি দারুন বিশ্রামের জায়গা এবং রোদ বৃষ্টি থেকে সুরক্ষা দেয়। সাধারণত খুব সকালে স্থানীয় লোকজন এখানে সমবেত হয়ে ব্যায়াম করেন, দলবদ্ধ ভাবে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন_ প্যারদানা গার্ডেনসে ঘুরতে আসা পর্যটকরা। এটি দেখতে অনেকটা জ্যামিতির মতো লাগলেও এটি তৈরি করা হয়েছে মূলত প্যারদানা গার্ডেন্সের প্রকৃতির সাথে মিল রেখেই।

এটি দেখতে আপনার কাছে অনেকটাই গাছের পাতার মতো মনে হবে। আবার অন্যদিক থেকে যদি আপনি খেয়াল করেন, দেখে মনে হবে বিশাল আকার একটি তাবু টাঙ্গানো হয়েছে। যেখানে চতুর্পাশ থেকে রশি দিয়ে টেনে মাটির সঙ্গে খুঁটিতে বাধা রয়েছে। ক্যানোপীর একদম পাশেই রয়েছে লেক। লেকের কিনারা ঘেষে রয়েছে বোড পার্কিং।লেকের মাঝে রোমাঞ্চকর ভ্রমণে জন্য এখান থেকে আপনি নির্দিষ্ট টাকা ব্যয় করে স্পিড বোড ভাড়া নিতে পারেন। বোড ভাড়া নিয়ে প্যারদানা গার্ডেনস এর লেকের ভেতরে ঘুরতে পারবেন, যা আপনাকে দেবে একটি রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা ও আনন্দময় সময়। 

প্যারদানা গার্ডেনস এর এই বিশাল লেকের পাশে যখন আপনি ঘোরাঘুরি করবেন আপনার চোখে অতিথি পাখি দেখা মিললেও মিলতে পারে। এছাড়াও প্যারদানা গার্ডেন্স এর বিভিন্ন ঝোপের পাশে আপনার চোখে পড়তে পারে বন্য মোরগ মুরগি। লেকের সাথেই ক্যানোপীর পাশেই রয়েছে ছোট্ট একটি গ্রন্থাগার। যেখান থেকে আপনি বই নিয়ে গাছের ছায়া অথবা ক্যানোপীর নিচে বসে আপনার অবসর সময় গুলো কাটাতে পারবেন।  

ছোট্ট এই পাঠাগারের অপোজিট সাইটে রয়েছে হরিন পার্ক। এই হরিন পার্ক অবশ্যই প্রতিটি পর্যটককে ঘুরে দেখা দরকার। অনেকেই এই পার্কটি বুঝতে না পেরে মিস করে স্কীপ করে চলে যান। কেননা ভালো করে খেয়াল না করলে আপনি বুঝতে পারবেন না এটি হরিণ পার্ক এর প্রবেশ পথ। এখান থেকে আপনি পাবেন একটি রোমাঞ্চকর পথচলা প্রকৃতির অপার সৌন্দর্যের উপভোগ্য মিলন মেলা। আপনার কাছে মনে হবে অ্যাডভ্যাঞ্চারি কোন পথ ধরে হেঁটে চলছেন। এই পথ ধরে গেলেই আপনার চোখে পড়বে কাঙ্ক্ষিত সেই হরিণ পার্ক। যা বর্তমানে পর্যটকদের জন্য সম্পূর্ণ ফ্রি।

হরিণ পার্কের রাস্তায় উঁচু নিচু জায়গা রয়েছে এবং এই রাস্তার পাশ দিয়ে বিভিন্ন রকম বড় বড় গাছ এবং গাছের মাঝামাঝি দিয়ে এঁকেবেঁকে বয়ে চলেছে সরুপথ এ পথ ধরে চললে আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের অসম্ভব রকম সুন্দর প্রজাতির ফুলের গাছ যা বর্তমান সভ্যতায় বিলুপ্ত প্রায়। অনেকগুলো বিলুপ্ত চোখে পড়েনা বললেই চলে। 

লেকের বাম পাশের উঁচু পথ ধরে আপনি যখন ওপর দিকে চলতে থাকবেন তখনো আপনার চোখে পড়বে একটি ঝর্ণা ঝর্ণার পাশ দিয়ে হেঁটে হেঁটে আপনি প্যারদানা গার্ডেন্সের ভেতর থেকে বেরিয়ে যেতে পারেন। খুব নিকটে  বাটারফ্লাই পার্ক এবং বার্ডস পার্ক। যা একদম কাছাকাছি অবস্থিত পায়ে হাঁটার পথ ধরে আপনি মালয়েশিয়ার অন্যতম এবং বিশ্বের বৃহত্তম বাটারফ্লাই পার্ক ও বিশ্বের বৃহত্তম বার্ড পার্কের একটি এই পার্ক টি ঘুরে আসতে পারেন।

 আপনারা যদি ইচ্ছা পোষণ করেন তাহলে বার্ডপার্ক ও বাটারফ্লাই পার্ক সম্পর্কে বিস্তারিত জানতে রঙ্গিন এই লেখাতে ক্লিক করলে বিস্তারিত পোস্ট পেয়ে যাবেন। 

শহর বা কুয়ালালামপুর KL থেকে আসার উপায়ঃ প্যারদানা বোটানিক্যাল গার্ডেনের খুব নিকটে হাঁটার দূরত্বের মধ্যেই নিকটতম গণপরিবহন কেন্দ্র হল মিউজিয়াম নেগারা এমআরটি স্টেশন। এছাড়াও আপনি পেতে পারেন কেএল এর বিভিন্ন রাস্তা দিয়ে ফ্রি চলাচল করা পাবলিক বাস। তবে আপনি যদি বিদেশি হন অবশ্যই আপনাকে সামান্য পরিমাণ পে করতে হবে। আপনি ইচ্ছে করলে মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় বুকিং এপস যেমন  GRAB ব্যবহার করেও এখানে আসতে পারেন। নিজস্ব গাড়ি নিয়েও যেতে পারেন। তবে মনে রাখবেন অভ্যন্তরীণভাবে গাড়ির পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। তবে পার্কের সম্মুখ সারীতে কিছু পার্কিং লট আছে যেখানে আপনাকে পে করে পার্কিং করতে হবে।

সরাসরি আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Post a Comment

0 Comments