Top For You

মালয়েশিয়ার বুকে এক টুকরো ফ্রান্স ও আমার ভ্রমণ অভিজ্ঞতা।


Colmar Tropical France Village

ট্রপিক্যাল ফ্রান্স ভিলেজ একটি অনুকরনীয় নির্মাণ শৈলী। এটি মালয়েশিয়ার পাহাং রাজ্যের বুকিত টিংগিতে বারজায়া হিলস এর গহীন ঘন বনের ভিতরে পাহাড়ের একদম উঁচুতে প্রসস্থ একটি জায়গাতে অবস্থিত। এটি মূলত ফ্রান্সের অ্যালসেসের ঐতিহ্যবাহী গ্রামের পুরনো ঘরের আদলে নির্মিত। পুরনো গাছের শক্ত মজবুত  কাঠ দিয়ে তৈরি। 


সাধারণ কিছু তথ্য যে কারনে আমার এখানে আসাঃ

ভ্রমনের পেক্ষাপটঃ 
আমার মত যদি আপনি ভ্রমণ পিপাশু হয়ে থাকেন আর আপনার হাতে যদি সময় থাকে তবে এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে। ইটপাথরের শহরে এক ঘেয়েমি ও নিজের ডাউন মোমেন্টকে চাঙ্গা করতে কোলমার ট্রপিক্যাল ফ্রান্স ভিলেজ এ আপনার আশা অত্যাবশ্যক বলে মনে করি। 

প্রথম দেখার অনুভূতিঃ 
আমি যখন প্রথম আসি, আমার কাছে মনে হয়েছে সবুজ লীলাভূমি ও দৈত্য গাছের উপর দিয়ে মাথা উচু করে দারিয়ে আছে মালয়েশিয়ার বুকে এক টুকরো ফ্রান্স। আমি কখনোই ফ্রান্সে যাইনি সেখানকার ঐতিহাসিক বিষয় নিয়ে তেমন ধারনা নেই।  জানা নেই তাদের ঐতিহ্য ও কালচার।  তবে এখানে আসার পর আমার ধারনা হয়, পূর্বে ফ্রান্স কেমন ছিল। কেমন ছিল তাদের ক্রিষ্টি কালচার ও স্থাপত্য। কেন? কোলমার ট্রপিক্যাল ফ্রান্স ভিলেজকে মালয়েশিয়ার বুকে এক টুকরো ফ্রান্স বলা হয় তা অনুভব করতে হলে আপনাকে এখানে স্বশরীরে দেখতে হবে। আমি চেষ্টা করবো কিছুটা অনুভূতি শেয়ার করতে কারন আমি এখানে এসে ঘুরে ঘুরে এর সব কিছু জানার চেষ্টা করেছি। চেষ্টা করেছি তাদের সম্পর্কে অধিকতর জানতে যেন আপনাদের সাথে মন খুলে শেয়ার করতে পারি।

কেন আসবেন এখানে?
আপনি যদি প্রকৃতি প্রেমী হন কিছুটা অ্যাডভেঞ্চারী ও কৌতুহলী ট্রাভেলার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য হবে সেরা স্থান। চারপাশে পাহাড়। পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে শত শত পুরনো গাছ, ছোট-বড় গুল্ম। নানা রঙ্গের জঙ্গলি ফুল। হাজারো রকমের পশুপাখি কীটপতঙ্গ বিচরণ করছে এই বনে ঘন জঙ্গলে। এরই মাঝে এঁকে বেঁকে বয়ে চলা পাহাড়ের গা ঘেঁষে স্বরু পথ ধরে একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত কলমার ট্রাফিক্যাল ফ্রান্স ভিলেজ এ জায়গাটা অনেকটাই অ্যাডভেঞ্চারের মত।

In Front Of Main Gate Bridge 

কোলমার ট্রপিকাল ফ্রান্স ভিলেজে পৌছার পরপরই আপনার চোখে পড়বে অপরূপ সৌন্দর্যের এক নিদর্শন ফ্রান্স ভিলেজের প্রবেশ পথ। প্রথমেই ফ্রান্স ভিলেজের সামনে থাকা ক্যানেল বা খাল এর ওপরে স্থাপন করা অপূর্ব সুন্দর একটি ব্রীজ। যেই ব্রীজের উপর দিয়েই পার হয়ে আপনাকে ফ্রান্স ভিলেজে যেতে হবে।

বৃহৎ আকারের চারটি মিনারের কোমরে তৈরি করা হয়েছে এই ব্রীজ। ব্রীজের চার কোনায় অর্থাৎ খালের এপাশে দুইটি মিনার এবং খালের ওপাশে দুইটি মিনার ব্রীজের ডান বামে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে চারটি মিনার বুক দিয়ে আগলে রেখেছে এই ব্রীজটিকে। 
ব্রীজ পার হওয়ার পরপরই আপনার সামনে আসবে ফ্রান্স ভিলেজের একমাত্র ও অন্যতম ডিজাইন সম্পূর্ণ প্রবেশপথ।
যেখানে শত শত পর্যটক তাদের ফটোসেশনে ব্যস্ত। 

ফ্রান্স ভিলেজের প্রবেশপথের ঠিক ডান পাশে এবং বাম পাশে কিছু কাকতুয়া ময়না টিয়া সহ নানান প্রজাতির পাখি রাখা আছে। আপনি ইচ্ছে করলেই এই পাখিগুলো হাতে বা কাঁধে নিয়ে আপনার ফটো সেশনের সৌন্দর্য আরো বৃদ্ধি করতে পারেন।
এইজন্য কর্তৃপক্ষ থেকে সেখানে সবসময় প্রস্তুত থাকেন পেশাদার সম্পূর্ণ কিছু ফটোগ্রাফার। যারা পর্যটকদের আনন্দঘন মুহূর্তকে এবং তাদের ছবি প্রাণবন্ত করার জন্য ফ্রেমবন্দি করে থাকে। এর জন্য কিছু সামান্য পরিমাণ পে করতে হয়।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি ইচ্ছে করলেই ইনস্ট্যান্ট আপনার ছবি সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। প্রবেশদ্বারের পাশেই ছোট্ট একটা জায়গাতে তারা কম্পিউটার এবং প্রিন্টার মেশিন নিয়ে সর্বক্ষণ প্রস্তুত রয়েছে এবং অনবরত কাজ করে যাচ্ছেন পর্যটকদের সেবা দানে।

ফ্রান্স ভিলেজ এর অভ্যন্তরে প্রবেশ করার পর পরই ভেতর থেকে আপনি গেটের দিকে তাকালেই অর্থাৎ যখন বের হয়ে আসবেন ঠিক সে মুহূর্তে দুই পাশে দুইটা বিশাল দেহের অধিকারী পাথরের তৈরি ঘোড়ার ভাস্কর্য দেখতে পাবেন, যা দেখতে মনে হবে জীবন্ত ঘোড়া গ্রামকে পাহারায় রেখেছে।

ফ্রান্স ভিলেজের উভয় পাশেই অনেক খাবারের দোকান আছে। যে দোকানগুলোতে আপনি ফ্রান্সের সেই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারবেন এছাড়াও স্থানীয় খাবারও পাওয়া যায়।

এখানে আপনি পাবেন স্টারবার্গ পিজ্জা বুফে সহ আরও আছে নানা প্রকৃতির ভিন্ন ভিন্ন স্বাদের ঐতিহ্যবাহী খাবার।

Photo Credit Colmar Tropical Village Official Website.

ট্রপিক্যাল ফ্রান্স ভিলেজে পাশেই আছে র‌্যাবিট পার্ক। যেহেতু আমি ভ্রমণের সময় কারণ বসত বন্ধ ছিল। তাই পর্যাপ্ত তথ্য দিতে না পারলেও এই টুকু বলতে পারি, এই পার্কে গেলে আপনার সন্তানদের মুহুর্ত গুলো আরও রঙিন হবে। ইচ্ছা করলেই নিজের হাতে খাবার খাওয়াতে পারবেন। খোরগোস গুলো আপনার পাশাপাশি ছুটতে থাকবে। খুব কাছ থেকে তাদের বিচরণ লক্ষ্য করতে পারবেন। 
(সংগৃহীত তথ্য থেকে বলছি)

Photo Credit Colmar Tropical Village Official Website.

ফ্রান্স ভিলেজ থেকে পায়ে হাঁটার দুরুত্বে রয়েছে অ্যাডভেঞ্চার পার্ক ও হর্স রাইডিং। যেখানে আপনি ইচ্ছে করলেই ঘোড়ায় চড়ে রাইড করতে পারবেন এবং যারা অ্যাডভেঞ্চার ফিল নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তারা বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারি এক্সপেরিমেন্ট করতে পারবেন।
অ্যাডভেঞ্চার পার্কে সাধারণত দলগতভাবে সবাই এখানে সুন্দর মুহূর্তগুলো ক্রিয়েট করে। যদি আপনার এমন কোন অভিজ্ঞতা না থাকে, তবে মনে করি আপনি শুধু ঘুরে দেখতে পারেন।


Colmar Tropical Village Side View 

কোলমার ট্রপিক্যাল ফ্রান্স ভিলেজের গঠন ও সৌন্দর্যঃ  
মালয়েশিয়ার অভ্যন্তরে এক টুকরো ফ্রান্স এর মানে হচ্ছে, মালয়েশিয়ার রাজধানী থেকে কিছুপি দূরত্বে পাহাং রাজ্যে বুকিত টিংগিতে যে কলমার ফ্রান্স ভিলেজ অবস্থিত, তা মূলত ফ্রান্সের এসেলসের ঐতিহ্যবাহী গ্রামের আদলে তৈরি করা। এই গ্রামের প্রতিটা ঘর তৈরি করা হয়েছে শতবর্ষ বয়সী গাছের শক্ত কাঠের চির বা তক্তা দিয়ে। এর খুটিগুলো মজবুত কাঠে দাঁড়াই তৈরি। 
শক্ত খুটি গুলো আলাদা আলাদা পয়েন্টে দাঁড় করিয়ে তার ওপরে তৈরি করা হয়েছে এই ঘরগুলোর ফাউন্ডেশন। দেয়াল হিসেবে গাছের তক্তাগুলো এমন ভাবে সাজানো হয়েছে, যেন অনেকটা মাছে আঁসের মত। তক্তা গুলো ঠিক উপর থেকে একটার নিচে আরেকটি সুনিপুণভাবে ঢোকানো, যেন কোনভাবেই ঝড়-বৃষ্টিতে বাহির থেকে পানি ঘরের ভেতরে প্রবেশ না করে। 

আমি নিজের ভ্রমণ অভিজ্ঞতা থেকে বলছি, আমার ধারণা গাছের এই তক্তাগুলো যখন ওয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে বা যখন সুনিপুণভাবে বসানো হয়েছে আমার বিশ্বাস সেই দক্ষ কারিগরেরা এই তক্তাগুলোকে নিচ থেকে বসানো শুরু করেছে। কেননা নিচে যে তক্তা আছে তার ঠিক মাঝ থেকে আর একটি তক্তা শুরু হয়ে দেওয়ালে যুক্ত হয়েছে তৃতীয়টি ঠিক একইভাবে দ্বিতীয় তক্তার মাঝ থেকে শুরু হয়ে দেয়ালে গিয়ে যুক্ত হয়েছে। একইভাবে সবকটি গাছের তক্তা একটার মাঝখান থেকে শুরু হয়ে দেয়ালের সাথে যুক্ত হয়েছে। বিশাল লম্বা দেয়াল গুলো বিভিন্ন অংশে ভাগ করা আছে। প্রতিটি ভাগে বা  অংশে একটি করে গাছের খুঁটি দাঁড় করানো আছে। প্রতিটি অংশের জন্য একটা নির্দিষ্ট পরিমাণের তক্তা ব্যবহার করা হয়েছে।
আমি আরেকটি বিষয় খেয়াল করেছি, কিছু কিছু জায়গায় কংক্রিট এর ব্যবহার করা হয়েছে এবং লোহার পাইপ রড বা পাত ব্যবহার করা হয়েছে।

বিশেষ করে বেলকোনি জানালা এবং কাঠের খুটির সাথে একটার সাথে একটা জয়েন্ট এর ক্ষেত্রে লোহার ব্যবহার করা হয়েছে।

কোলমার ট্রপিকাল ফ্রান্স ভিলেজ মূলত একটি আয়তাকার ক্ষেত্রের মত প্রতিটা বাসা তৈরি হয়েছে দুপাশ থেকে। মাঝের অংশটুকু ফাঁকা। 
কাঠের তৈরি কোথাও সাত তলা কোথাও পাঁচ তলা বিশিষ্ট ভবন। এ যেন এক দক্ষ কারিগর এর নিপুন দক্ষতা দ্বারা তৈরি। প্রতিটি বেলকনিতে আছে ফুলের গাছ  আর রঙ্গিন তক্তার  সংমিশ্রনে ঘর গুলো সত্যিয় অসাধারন দেখাচ্ছে।




গ্রামের একদম কেন্দ্র বিন্দুতে রয়েছে একটি পানির ফোয়ারা। যা গ্রামটির সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে। 
মূল যে প্রবেশ পথ আছে তার ঠিক অপোজিট জায়গাতে অর্থাৎ গ্রামের একদম শেষ প্রান্তে একটি উঁচু টাওয়ার রয়েছে। যেখান থেকে আপনি গ্রামের চারপাশের প্রকৃতির এবং গ্রামের প্যানোরোমা ভিউ সহ পুরো গ্রামের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। 

সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে যান এখানে গাড়ির পার্কিংয়ের সুযোগ রয়েছে এবং আপনার যদি সামর্থ্য থাকে সেখানে রাত্রি যাপন করতে পারেন, রাতের মুহূর্তগুলো স্মৃতিতে ধরে রাখতে। এই জন্য আপনাকে নির্দিষ্ট অর্থ 'পে' করতে হবে।

যদি আপনি রাতে অবস্থান করতে পারেন। কোলমার ফ্রান্স ভিলেজ এর রাতের আলো ঝলকানো সৌন্দর্য এবং পাহাড় প্রকৃতির মাঝে এক মিল বন্ধনের মুহূর্তগুলো ধারণ করতে পারবেন। রাতে পাহাড়ের বুক থেকে ভেসে আসবে ছোট ছোট পোকামাকড়ের ঝিঁ ঝিঁ ধারা শব্দ।  মাঝে মাঝে শুনতে পারবেন পাখিদের ডাক। যদি ভাগ্যে থাকে গভীর রাতে শুনতেও পারেন বিভিন্ন জানোয়ারের হাঁক।

তবে এটা নিশ্চিত থাকতে পারেন আপনার সকালটা হবে এক অসাধারণ প্রকৃতির মাঝে। পাখিদের কিচিমিচি আওয়াজ চারিপাশে মিষ্টি পাখিদের গুঞ্জন। পাহাড়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছের ফাঁক দিয়ে প্রকৃতি ভেদ করে আপনার বেলকনিতে এসে ধরা দেবে সকালের সূর্য। 
সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে বেলকনিতে বসে মিষ্টি রোদে চা খেতে খেতে পরম করুণাময়ের অপরূপ সৃষ্টি দেখতে দেখতে শুরু হবে আপনার নতুন আরেকটি দিন।

এছাড়াও___
আপনি ইচ্ছে করলেও এখানে গল্ফ খেলতে পারেন। ফান্স ভিলেজ এর পাশেই বিশাল ফাঁকা সবুজ মাঠ। শ্যাটেল বাসে ঘুরে বেড়াতে পারবেন কিছুটা উঁচু-নিচু তবে তুলনামূলক সমতল ঘাসে ভরা ফাঁকা মাঠে। কোলমার ট্রপিক্যাল ফ্রান্স ভিলেজে ভলিবল খেলতে পারবেন। সাঁতার কাটতে পারবেন এর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে আপনার ফিটনেস এর জন্য জিম করতে পারবেন। ফ্রান্স ভিলেজের ঠিক সামনে দুইটি মিনারের পাহারায় পেছনে রয়েছে জিম করার ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের খেলাধুলার সুব্যবস্থা। ট্রপিকাল ফ্রান্স ভিলেজে বাম পাশে রয়েছে সুইমিং পুল যেখানে আপনি পড়ন্ত বিকেলে প্রকৃতি দেখতে দেখতে সাঁতার কাটতে পারবেন।

কোলমার ট্রপিকাল ফ্রান্স ভিলেজে ভ্রমণ গাইডঃ
যারা বিভিন্ন দেশ থেকে আসতে চান তারা সরাসরি ফ্লাইট করে এদেশে পৌঁছার পর অবশ্যই একটি হোটেল বুকিং করবেন যেখানে আপনি রাত্রি যাপন করতে পারেন। আপনি চাইলে ট্রপিকাল ফ্রান্স ভিলেজেও অবস্থান করতে পারেন সে ক্ষেত্রে আপনার বাজেটের উপর নির্ভর করবে।

এছাড়া যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং যারা একদম ক্যাপিটাল শহরে অবস্থান করবেন বাইরে থেকে এসে। উভয় দর্শনার্থীরা একই রকম পথ অনুসরণ করতে পারেন।

ক্যাপিটাল শহর কলালামপুর থেকে সরাসরি কোন ট্রেনের যোগাযোগ না থাকলেও। মালয়েশিয়াতে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত তাই আপনি অনায়াসে এদেশে অনলাইন বুকিং অ্যাপসের মাধ্যমে গাড়ি বুক করে নিয়ে আসতে পারবেন। যদি আপনার ব্যক্তিগত গাড়ি থেকে থাকে অথবা আপনার কোন রিলেটিভ এর গাড়ি থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্য পজিটিভ দিক হবে।

ক্যাপিটাল সিটি কলালামপুর থেকে ফ্রান্স ভিলেজে আস্তে আপনার সময় লাগতে পারে দের থেকে দুই ঘন্টা এটি আপনার নির্ভর করবে নিজের ড্রাইভিং করার উপরে।

বারজায়া হিলস এর মাঝ দিয়ে যখন আপনি ফ্রান্স ভিলেজের কাছাকাছি পৌঁছে যাবেন তখন আপনাকে কিছুটা ফি প্রদান করতে হবে যেটি মূলত এই দর্শনীয় স্থানগুলোকে রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার কাজে এমনকি আপনার নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহৃত হয়ে থাকে।

এই ফির পরিমাণ হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য ১৪ রিংগিত ও থেকে ১২ বছর বয়সের ছেলে-মেয়েদের জন্য রঙ্গিত এবং চার বছরের নিচে শিশুদের জন্য এর প্রবেশ মূল্য ফ্রি।
( বিশেষ দ্রষ্টব্য সময়ের সাথে এর পরিবর্তন হতে পারে)

আপনার থেকে যে ফি টা সংগ্রহ করা হয় এই প্রবেশ মূল্যের অভ্যন্তরে আপনি সুযোগ-সুবিধা পাবেন কোলমার ট্রাফিক্যাল ফ্রান্স ভিলেজ ভ্রমণের সাথে সাথে জাপানিজ ভিলেজে যাওয়ার জন্য স্যাটেলবাসের ফ্রি সুবিধা।

এই স্যাটেল বাসটি প্রতি এক ঘণ্টা পরপর কলমার ফ্রান্স ভিলেজ থেকে জাপানিজ ভিলেজ এর উদ্দেশ্যে রওনা হয়। এর জন্য আলাদা কোন টিকেট করতে হয় না। শুধুমাত্র আপনি কোলমার ট্রপিকাল ফ্রান্স ভিলেজের সামনের বাস স্টপ থেকে সাটেল বাসে উঠে জাপানিজ ভিলেজে যেতে পারবেন। এবং সেখান থেকে রিটার্ন হওয়ার জন্য একই পদ্ধতিতে এক ঘন্টা পর পর বাস পাবেন। যে বাসে করে আপনি কোলমার ফ্রান্স ভিলেজে ফিরে আসতে পারেন।

যারা কোলমার ট্রপিক্যাল ফ্রান্স ভিলেজ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য বিশেষ কিছু তথ্য, যা জানা থাকলে আপনাদের জন্য ভালো হবেঃ

১| এখানে যারা আসবেন তারা অবশ্যই আবহাওয়া পরিস্থিতি দিকে নজর রেখে বিবেচনা করে আসবেন। বৈরী পরিস্থিতিতে এখানে না আসাটাই উত্তম। কেননা আপনাকে সেখান থেকে আবার ফিরতে হবে যা বৈরী পরিস্থিতিতে অনেকটাই কঠিন।

২| নিজে গাড়ি ড্রাইভ করলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কেননা এখানকার পথ অনেক উঁচু-নিচু এবং পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলেছে সামান্যতম ভুলের কারণে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। প্রয়োজনে কিছু কিছু জায়গায় গিয়ে আপনি গাড়িটি রেখে বিশ্রাম দিতে পারেন আপনার গাড়ির ইঞ্জিন কে।

৩| যদি আপনি বুকিং গাড়িতে সেখানে যেয়ে থাকেন, তবে আমার পরামর্শ থাকবে বেলা চারটার পূর্বেই সেখান থেকে ফিরে আসার প্রস্তুতি নেওয়া। কেননা একদম বেলা শেষে বুকিং অ্যাপসের মাধ্যমে গাড়ি পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায়। যা আপনার শহরে ফেরা অনিশ্চিত করে দেবে। আর যদি সম্পূর্ণ দিনের জন্য ভারা গাড়ি হয় সে ক্ষেত্রে আলাদা। 

৪| যারা ট্রপিকাল ফ্রান্স ভিলেজে ভ্রমণের পরিকল্পনা করছেন, অবশ্যই সেখানে যে কোন জিনিস কেনার পূর্বে বা খাবার আগে জিজ্ঞাসা করে যাচাই করে নেবেন। যেহেতু এটি একটি টুরিস্ট প্লেস এখানে অনেক জিনিসের দামে সাধারণের তুলনায় একটু বেশি।

৫| যারা অল্প বাজেটে এখানে ভ্রমণ করতে চান তাদের ক্ষেত্রে আমার পরামর্শ সেখানে রাতে কখনোই অবস্থান করবেন না এবং বেলা গড়িয়ে যাওয়ার আগেই ক্যাপিটাল শহরে ফিরে আসতে চেষ্টা করবেন।

৬| আবহাওয়া সামান্য বৈরী থাকলে সাথে ছাতা বা রেইনকোট নিলে আপনার জন্য সুবিধা হবে।

৭| যদি আপনার বাজেট স্বল্প পরিসরে করে থাকেন। অবশ্যই সাথে শুকনো খাবার ও খাবার পানি নিতে ভুলবেন না।

৮| সুন্দর মুহুর্ত গুলো ধরে রাখতে অবশ্যই পর্যাপ্ত পাওয়ার সহ ফোন বা ক্যামেরা নিতে ভুলবেন না। কারন একই ট্রিপে দুটি স্থান ভ্রমণের সুযোগ রয়েছে। কোলমার ট্রপিক্যাল ফ্রান্স ভিলেজ ও জাপানিজ ভিলেজ।

৯| যদি সম্ভব হয় সাথে অবশ্যই কাউকে নিতে ভুলবেন না, হক অভিভাবক অথবা বন্ধু-বান্ধব। 

১০| পরিশেষে বলি অবশ্যই ভ্রমণের আগে পরিপূর্ণ ভ্রমন গাইড অনুসরণ করুন যেন আপনার ভ্রমণ সহজতর হয়।


আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন কলমার ট্রপিক্যাল ফ্রান্স ভিলেজের অফিসিয়াল ওয়েব সাইডঃ
https://colmartropicale.com.my

সরাসরি যোগাযোগ করতে পারেন ( অফিস টাইম)
+ 609 221 3666

আপনাদের সুবিধার জন্য পূর্ণ ঠিকানাঃ
Colmar Tropicale, Berjaya Hills, Bukit Tinggi, Pahang.

Post a Comment

0 Comments